২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০১৯, ০০:২৩ | 1067 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবিরখালী গ্রামে ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যাকান্ডে ব্যবহৃত বন্দুক ও ছিনাইতাইকৃত মোটর সাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ। সেই সাথে গ্রেফতার করেছে আরও দুই জনকে। গ্রেফতারকৃত হলো-
চুয়াডাঙ্গার নবীনগর গ্রামের মৃত. সামাদ মালিথার ছেলে নাসির উদ্দিন (৪০) ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে আজিজুল ইসলাম। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান প্রেস কনফারেন্সে জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল রাতে সদর উপজেলার কুবিরখালী গ্রামে জামিরুলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের মামা মোশাররফ হোসেন মুছা অজ্ঞাতদের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে এ ঘটনার মুল পরিকল্পনাকারী গোলাপ মেম্বরসহ ৪ জনকে গ্রেফতার করে। তারা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ডিবি পুলিশ রোববার রাতে
চুয়াডাঙ্গার নবীনগর গ্রামের নাসির উদ্দিনের বাড়ি থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা নাসির উদ্দিনকে। একই রাতে ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজিজুল ইলামের বাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয় ও গ্রেফতার করা হয় তাকে। এ মামলায় প্রধান আসামী বোরহান এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET