, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা- বহিস্কার ০৭




আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা- বহিস্কার ০৭

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০১৯, ১৯:৩৫ | 2339 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী আগামী ১৬ নভেম্বর আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলের পুর্ব প্রস্তুতি হিসেবে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটির কাজ সম্পন্ন করার লক্ষ্যে ১৪ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। কাউন্সিলের পুর্বে এ কমিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নতুন কমিটির তালিকা উপজেলা কমিটির কাছে জমা দিতে
হবে। সভায় উপজেলার ৬ ইউনিয়নের ইউনিয়ন কাউন্সিলের তারিখ নিধার্রণ করা হয়। দলীয় তথ্য মতে, উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন ১০ অক্টোবর, ধামোর ইউনিয়ন ২৩ অক্টোবর, তোড়িয়া ইউনিয়ন ২৫ অক্টোবর, রাধানগর ইউনিয়ন ২৮ অক্টোবর, বলরামপুর ইউনিয়ন ২৯ অক্টোবর ও মির্জাপুর ইউনিয়নে ৩০ অক্টোবর কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেই সাথে সভায় জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত নৌকা মার্কার প্রকাশ্যে বিরোধিতা করা চিহ্নিত সাতজন নেতা-কর্মীকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়। বহিস্কৃতরা হলেন, উপ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম, সদস্য মোঃ কলিম উদ্দীন, মোঃ মতিয়ার রহমান, মোঃ জহিরুল হক প্রধান, মোঃ খাদেমুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, আব্দুল কুদ্দুশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান গোলাপ প্রমুখ। সভায় আওয়ামীলীগের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET