১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




আগৈলঝাড়ায় মাসব্যাপি জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ৩১ ২০১৯, ১৯:১৪ | 835 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগৈলঝাড়া প্রতিনিধিঃশহীদ আব্দুর রব সেরনিয়া বাতের জন্মভূমি আগৈলঝাড়ায় মাসব্যাপি বিস্তারিত কর্মসূচির মাধ্যমে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ
সম্পাদক আবু সালেহ মো. লিটন। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, আ’লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান, আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, অধ্যাপক অবঃ অপূর্ব লাল হালদার, লিয়াকত আলী হাওলাদার, রুস্তুম সেরনিয়াবাত, আঃ সাত্তার মোল্লা, মলিনা রানী রায়, পেয়ারা ফারুক বক্তিয়ার, রফিকুল ইসলাম তালুক দার, গোলাম মোস্তফা সরদার, বিপুল দাস, ইলিয়াস তালুকদার, এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, কাজী আওলাদ হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভার সিদ্ধান্ত অনুযায়ি জাতির পিতার সাথে শাহাদাৎ বরণকারী তাঁর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের
সরকারী ডিগ্রী কলেজ মাঠে ১৫ আগষ্ট জাতির পিতাসহ সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, শোক ও স্মরণসভা, কাঙালী ভোজ অনুষ্ঠিত হবে।এছাড়াও সরকারী সকল কর্মসূচিতে অংশ গ্রহন, দলীয় কার্যালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১৫দিন ব্যাপি কোরান খতম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ ভাবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান পালনে কর্মসূচি গ্রহন, শোক ব্যাজ ধারণ, প্রামান্য চিত্র প্রদর্শণ, শোক র‍্যালী অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET