সংবাদ বিজ্ঞপ্তিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাচীন ঐতিহ্যিবাহী এক জনপদের নাম চাতলপাড়। জেলার নাসিরনগর উপজেলার উত্তর পশ্চিমে মেঘনার তীর ঘেঁষে এই জনপদের অবস্থান। ইতিহাস ঐতিহ্য, শিক্ষা, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, আর ধর্মীয় অনুশাসনের শৃঙ্খলাবদ্ধ সামাজিক শান্তি ও সমৃদ্ধির মেল বন্ধনের অনন্য এক এলাকার নাম চাতলপাড়। অনুন্নত যোগাযোগব্যবস্থার কারনে কিছুটা পিছিয়ে থাকলেও এই এলাকার অধম্য মেধাবিরা বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। চাতলপাড়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে ইতোপূর্বে অনেকেই লিখেছেন। বিশেষত অধ্যক্ষ নজির আহমদ স্যারের লেখা ” চাতলপাড়ের স্বর্নোজ্জ্বল অতীত ও ক্ষয়িষ্ণু বর্তমান” প্রবন্ধটি উল্লেখযোগ্য। চাতলপাড়ের ইতিহাস-ঐতিহ্য, শিক্ষা, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, কৃষি ও কৃষক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের কথা, রাজনৈতিক অবস্থা, ভৌগলিক অবস্থান, এলাকার সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা, ঐতিহাসিক স্থাপনা, আরও বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান ও আগামীর প্রজন্মকে জানানোর অনন্য এক প্রয়াস ” আমাদের প্রাণের চাতলপাড় ” বইটি লিখেছেন চাতলপাড়ের কৃতি সন্তান পুলিশ অফিসার সুদ্বীপ রায় পলাশ ( ওসি তদন্ত,ছাগলনাইয়া থানা ফেনী ) ১৬ আগস্ট শুক্রবার বিকাল ৩ ঘটিকায় চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উম্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. কচুয়ার কৃতি সন্তান নবী নগর সরকারি কলেজের অধ্যক্ষ(অবঃ) নজির আহমদ। ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও শান্তনু চক্রবর্তী এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদরাসা-ই-মিরানীয়া কচুয়া দরবার শরীফ দাখিল মাদরাসা এর পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা রিয়াজুল করিম আলক্বাদেরী। চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রঞ্জন দাস। সহকারী শিক্ষক জনাব কামাল হোসেন, স্কুল পরিচালনা পরিষদ সভাপতি মোঃ মঞ্জু ভূইয়া প্রমুখ। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নজির আহমদ বলেন, চাতলপাড়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে বই লেখার যে সাহসীকতার পরিচয় দিয়েছে পলাশ তা অবশ্যই সময়োপযোগী এবং প্রশংসার দাবিদার।









