, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রংপুর
  • আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকান্ড, সর্বস্ব পুড়ে ছাঁই




আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকান্ড, সর্বস্ব পুড়ে ছাঁই

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৫ ২০১৯, ১০:১৭ | 1051 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৮নংদারখোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকন্ডের ঘটনা
ঘটেছে। ২২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে অগ্নি কান্ডের ঘটনায় বিদ্যালয়ের সকল আসবাবপত্র, মূল্যবান শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ভূস্মিভুত হয়েছে। প্রতক্ষদর্শীরা জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে। তারা বলেন, আকস্মিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষ থেকে আগুনের ধোঁয়া বের হতে থাকে। মুহুর্তের মধ্যে অফিস কক্ষ সহ তিনটি শ্রেণিকক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে
পঞ্চগড় ফায়ার সার্ভিসের গাড়ি এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের লিডার মোজাম্মেল হকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যালয়ের আগুন নেভাতে সক্ষম হয়। এরই মধ্যে বিদ্যালয়ের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। বিদ্যালয়ে অগ্নিকান্ডের ঘটনার কথা শুনে স্থানীয় জন প্রতিনিধি সহ উপ জেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ছেন। পঞ্চগড় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের ভাষ্যমতে এ অগ্নিকান্ডে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET