, , ,

শিরোনামঃ-




আতঙ্কের বিরুদ্ধে গণসচেতনতায় ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের পথসভা অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০১৯, ১৫:৩১ | 1690 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাসান বাপ্পি ,ঠাকুরগাঁও ঃ জনজীবন বিপর্যস্ত, অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র কারীদের মিথ্যাচার অপপ্র চার ও গুজব বিভ্রান্তির আতঙ্কের বিরুদ্ধে গণসচেতনতায় ঠাকুরগাঁওয়ে পথসভা করেছে স্বেচ্ছাসেবক লীগ। শনিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলোর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আ’লীগের প্রেসি ডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারন সম্পাদক মুহঃ সাদেক কুরাইশী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আজিম, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, সদস্য পদ্মভূষণ রায় লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর ইসলাম তালাশ, সাধারণ সম্পাদক মো: পান্না প্রমুখ। বক্তারা জনজীবন বিপর্যস্ত, অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে কুচক্রী মহলের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করেন এবং পংকজ নাথ এম পির বিরুদ্ধে কুচক্রি মহলের কুৎসা রটানোর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এ ধরনের কাজের ফলে একদিকে যেমন দেশের উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হচ্ছে, ঠিক তেমনি স্বেচ্ছা সেবক লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মত প্রকাশ করে এ জাতীয় কাজ যারা করেন তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো বক্তারা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET