, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • ২৫ সেপ্টেম্বরে আসছে চ্যানেল আই’তে ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ’




২৫ সেপ্টেম্বরে আসছে চ্যানেল আই’তে ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ’

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪ ২০১৯, ১৪:০২ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম তোফা:  জীবনের একঘেয়েমি কিংবা ক্লান্তিকর মুহূর্ত গুলোকে আড়াল করতেই একটি চ্যানেল থেকে আর একটি চ্যানেলেই যেন চলে যান বহু মানুষ। তাদের চাহিদা হলো ভালো কিছু অনেক নাটক, টেলিফিল্ম এবং সিনেমা দেখে মনের খোরাক মেটানো। ভাল গল্পের আকালের দিনেই চাহিদা পুরণ না হওয়াটাই তো স্বাভাবিক।
তাই তো অন্য রকম মজার গল্প নিয়েই হাজির হচ্ছেন নাট্যকার ও পরিচালক শিমুল সরকার। ভাল গল্পের আকালের যুগেই একটা অন্য রকম গল্প বলার চেষ্টা করেছেন। বলা যায় যে, চ্যানেল আই’তে এটি ভাল গল্পেরই একটি টেলিফিল্ম। প্রচার হবে ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩ টায়। পরিচালক শিমুল সরকারের নিজেরই লেখা এবং পরিচালিত টেলিফিল্ম “গুপ্তধন এবং একজন বৃদ্ধ “।
তিনি বলেছনে, টেলিভিশন মিডিয়ায় ১৪ বছরের পথ চলায় এটাই দ্বিতীয় বারের মত তাঁর নিজের অভিনয় করা একটি মজার টেলিফিল্ম।
বলা দরকার, টেলিফিল্মে গতানুগতিক কমেডি ধাঁচের বাইরে এসে খুব অসাধারন অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। তাঁর পাশা পাশিই আছেন লিজেন্ড অভিনেতা ফজলুর রহমান বাবু। আরো আছে তাঁর কাছের কিছু মানুষ। বাকিটা দর্শকের উপর তিনি ছেড়ে দিয়েছেন। ভাল মন্দ মতামত জানালে সকলের কাছে কৃতজ্ঞ থাকবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET