মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
দিনাজপুর ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে পৌর শহরের ৬নং ওয়ার্ডেও তেতুয়িা গ্রামের ক্ষুদে ফুটবল খেলোয়াডের মাঝে ফুটবল বিতরণ করেন।
গত ২৯ সেপ্টেম্বও রবিবার সকাল সাড়ে ১০টায় এই ফুটবল বিতরণ করা হয়। ফুটবল বিতরনের সময়ে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মাহমুদুল হাসান,এস আই আলাল,এস আই হাসিবুল ইসলাম প্রমূখ।
অফিসার ইনচার্জ ফকরুল ইসলাম বলেন, এলাকার ক্ষুদে বাচ্চারা আমার কাছে ফুটবল এর দাবি করলে আমি আমার নিজ উদ্যোগে এই ফুটবল বিতরণ করি। ক্ষুতে ফুটবলাররা নতুন ফুটবল পেয়ে আনন্দে উল্লাস করতে থাকে। তাতে করে আমার আত্মার প্রশান্তি অনুভব করি।
Please follow and like us:









