, , ,

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০১৯, ১৫:৫৯ | 854 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাসান বাপ্পি,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে নিজের পোষা বিষাক্ত সাপের কামড়ে ঘেরঘেরু (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সিংগারোল গ্রামে সাপের কামড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে ।পীরগঞ্জ হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দীকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান নিহত ঘেরঘেরু সিংগারোল গ্রামের তাকাসু রামের ছেলে ।চেয়ারম্যান জানান, সাপুড়ে ঘেরঘেরু বিভিন্ন স্থানে সাপখেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত শুক্রবার সকালে ওই সাপুড়ে তার পোষা ১০টি বিষধর সাপকে খাবার খাওয়ানোর সময় একটি সাপ ঘেরঘেরুর হাতে কামড় দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে না নিয়ে ওঝা ও কবিরাজ বাড়িতে ডেকে ঝাড়ফুঁক দিয়ে সাপুড়েকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাদের সে চেষ্টা বৃথা যায়। শুক্রবার সন্ধার সাড়ে ৬ টার দিকে মৃত্যু হয় ঘেরঘেরু নামের ওই সাপুরের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET