২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঠাকুর পিস অ্যাওয়ার্ড পেলেন শেখ হাসিনা

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : অক্টোবর ০৫ ২০১৯, ২০:০২ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্ক ঃ
দুর্নীতি ও দারিদ্র্য দূরীকরণে অবদান রাখায় ঠাকুর পিস অ্যাওয়ার্ড-২০১৮ পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

দ্য এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ঠাকুর পিস অ্যাওয়ার্ড হচ্ছে সাংস্কৃতিক সম্প্রীতির জন্য নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের দেড়শতম জন্মবার্ষিকীর স্মরণে দেয়া একটি পুরস্কার।

ভারত সরকার ২০১২ সালে এই পুরস্কার প্রবর্তন করে। সাংস্কৃতিক সম্প্রীতির মূল্যবোধ প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি, সমিতি, প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়।

ঠাকুর পিস পুরস্কার মনোনয়নের ক্ষেত্রে সাধারণত পূর্ববর্তী ১০ বছর সময়কালের অবদানগুলো বিবেচনা করা হয়। ২০১২ সালে প্রথম ঠাকুর পিস পুরস্কার প্রদান করা হয়েছিল।

প্রথম ঠাকুর পিস পুরস্কার পান ভারতের আধ্যাত্মিক নেতা রবি শঙ্কর। দ্বিতীয়বার ২০১৩ সালে এই পুরস্কার পান ভারতের জুবিন মেহতা। এবার পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সফরে ভারত যান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET