, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুরাদনগ‌রে বি‌ভিন্ন আ‌য়োজ‌নে ম‌াধ্যমে দি‌য়ে ” আমরা বাংগরা বাজার থানার জনগন ” সংগঠনের ১ম বর্ষপূর্তি উদযাপন




মুরাদনগ‌রে বি‌ভিন্ন আ‌য়োজ‌নে ম‌াধ্যমে দি‌য়ে ” আমরা বাংগরা বাজার থানার জনগন ” সংগঠনের ১ম বর্ষপূর্তি উদযাপন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৯, ১৯:০৫ | 901 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ ইমন মিয়া । মুরাদনগর প্র‌তি‌নিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপ‌জেলা বাঙ্গরা বাজার থানাধীন বি‌ভিন্ন আয়োজ‌নের মাধ্য‌মে দি‌য়ে ” আমরা বাংগরা বাজার থানা জনগন ” সংগঠনের ১ম বর্ষপূর্তি উদযাপন।
চলবো একসাথে জয় করবো মানবতাকে এই স্লোগান নিয়ে মানব সেবামুলক এই সংগঠনটি একঝাঁক তরুন মেধাবীকে নিয়ে ১ম বর্ষ পালন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জনাব শাহনুর আলম খান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহন করেন, ম‌ুরাদনগর উপ‌জেলা চেয়ারম্যান জনাব ড. আহসালুন আলম সরকার ( কিশোর)।
তিনি শান্তির প্রতিক পায়রা উড়িয়ে এবং কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,চেয়ারম্যান ৬নং পুর্ব বাংগরা ইউনিয়ন পরিষদ জনাব হাজী আব্দুল মান্নান ।  শুভেচ্ছা বক্তব্য রাখেন, “আমরা বাংগরা বাজার থানা জনগন ” সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, জনাব এ. এস. আরিফুল ইসলাম। তিনি তার বক্তব্যে সংগঠনের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথি জনাব ড. আহসানুল আলম সরকার ( কিশোর) দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ৫ টি হুইল চেয়ার বিতরন করেন।
উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন, জনাব জুম্মান আহমেদ। তিনি বলেন, মাদকমুক্ত বাংগরা বাজার থানা গড়তে এ সংগঠনটি কাজ করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব আব্দুল হাকিম, সাবেক চেয়ারম্যান। তিনি বলেন, সারা দেশে যুব সমাজ যখন মাদকাসক্ত, তখন বাংগরা বাজার থানা জনগন সংগঠনের যুবকরা মানব সেবার মত মহান কাজে তাদের নিজেদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছে। তিনি তাদেরকে ধন্যবাদ জানান এবং মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন, মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি, জনাব জাহাঙ্গীর আলম ইমরুল। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে এ সংগঠনের সফলতা কামনা করেন।

প্রধান অতিথি বক্তব্য ব‌লেন, বাংগরা বাজার থানার সকল সদস্যাদের সেবামুলক কাজে নিজেদের আত্ননিয়োগ করার জন্য ধন্যবাদ জানান। তিনি এ সংগঠনের জন্য যে কোন ধরনের সহযোগীতা প্রয়োজন,  তিনি তা করার আশ্বাস দেন, এবং এ সংগঠনটির সাথে সবসময় সম্পৃক্ত রাখবেন বলে আশ্বাস দেন। আর এ সংগঠনটি যেন সকল অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার থাকে তিনি এ আশা ব্যক্ত করেন।

এরপর সংগঠ‌নের সকল উপ‌দেষ্ঠা এবং সদস্যদের ও অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET