, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা প্রদান




ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ১২ ২০১৯, ১৯:৫৪ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঝিনাইদহ থেকে, তরিকুল ইসলাম তারেক:
ঝিনাইদহ জেলা কমিউনিটি ক্লিনিক গুলোর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসকে সম্মাননা প্রদাণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) জেলা শাখা। সংগঠনটির সভাপতি রাশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ডা: রাশেদা সুলতানা। সংবর্ধিত অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস ছাড়াও অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাৎ হোসেন, হরিণাকুন্ডুর ডা: জামিনুর রশীদ, কোটচাঁদপুরের ডা: আব্দুর রশীদ, কালীগঞ্জের ডা: হুসাইন সাফায়াত, মহেশপুরের নাছির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সিএইচসিপি জেলা শাখর সাধারণ সম্পাদক অমিত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসকে সম্মাননা প্রদাণ করা হয়। এসময় বক্তারা, কমিউনিটি ক্লিনিক গুলোর স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সকলকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET