, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে সাজাপ্রাপ্ত যুব সংহতির নেতা গ্রেফতার

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০১৯, ১৫:২৪ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে চেক জালিয়াতির মামলায় ১৫ দিনের সাজাপ্রাপ্ত আসামী উপজেলা যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা(৩৫)কে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আনোয়ার হোসেন জাতীয় পার্টির সহযোগি সংগঠন যুব সংহতির মুরাদনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের দড়িকান্দি পাচঁকিত্তা গ্রামের আবদুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, চেক জালিয়াতির মামলায় ১৫দিনের সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন মোল্লা কোম্পানীগঞ্জ বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে মুরাদনগর থানার এসআই রিপন কুমার দাশ ও এএসআই মোতালেব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন আটককৃত আসামীকে শনিবার বিকেলে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET