আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। লক্ষœীপূজা উপলক্ষে সোমবার রাতে উপজেলার সরবাড়ি বাজার ব্যবসায়ি ও স্থানীয়দের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বপন দাসের পরিচালনায় মাতৃভূমি ব্যান্ড দলের শিল্পী এইচ এম আল-আমিন, মেঘলা হালদার, জয়ন্ত বিশ্বাস, অবিনাশ সমদ্দার, সুকান্ত হালদার, নয়ন ও স্থানীয় শিল্পী পলাশের পরিবেশনায় অনুষ্ঠিত বিভিন্ন শ্রুতি মধুর গানে আকৃস্ট করেন হাজার হাজার দর্শক ও শ্রোতা।
অনুষ্ঠানের মঞ্চে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ও আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামীলীগ যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, আওয়ামীলীগ তথ্য-গবেষনা সম্পাদক তপন বসু, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, সহ-দপ্তর সম্পাদক উজ্জল লাহেড়ী, সহ-প্রচার সম্পাদক কেএম আজাদ রহমান, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, ছাত্রলীগ নেতা রথীন মন্ডল, সাংবাদিক এফএম নাজমুলসহ উপজেলার বিশিষ্ট বাক্তিবর্গ। একই রাতে জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠেও অনুরুপ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আ









