, , ,

শিরোনামঃ-




পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ট্রাক চালক নিহত

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০১৯, ১৯:৩১ | 930 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ নুর হাসান, পঞ্চগড়:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় আল মামুন (৩৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। মামুন পঞ্চগড় সদর উপজেলার মোলানীপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। বুধবার সকালে উপজেলার সিপাহি পাড়া এলাকয় এদুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মামুন তেঁতুলিয়ার তিরনইহাট লেবার শ্রমিক ইউনিয়ন থেকে লেবার নিয়ে পাথর লোডের জন্য বদলি চালক হিসেবে ট্রাক নিয়ে বাংলাবান্ধায় যাচ্ছিলো। এসময় সকালের খাবার খেতে সিপাহীপাড়া বাজারে নামলে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় মামুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফিফা জিন্নাত আফি তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্স আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET