নজরুল ইসলাম চৌধুরীঃ
“আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হতে পারে ক্ষধামুক্ত পৃথিবী” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী। উপজেলা কৃষি অফিসার মোঃ সাফকাত রিয়াদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা শিক্ষা, অফিসার মোঃ আল মমিন, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আফতাবুল ইসলাম, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা প্রমুখ।








