, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মটর সাইকেল আরোহি চাচা ভাতিজা নিহত




ঝিনাইদহে ট্রাক চাপায় দুই মটর সাইকেল আরোহি চাচা ভাতিজা নিহত

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০১৯, ০১:৩৬ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে সবজি বোঝাই ট্রাকের চাপায় রাশেদুল ইসলাম ও হাসানুজ্জামান নামের দুই মটর সাইকেল আরোহি নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের শহরের চক্ষু হাসপাতাল ও তাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসানুজ্জামান ও একই এলাকার রওশন মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, মটর সাইকেল আরোহি রাশেদুল ইসলাম ও হাসানুজ্জামান মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসছিল। পথিমধ্যে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল এলাকায় পৌছালে সামনের দিক থেকে আসা একটি সবজি বোঝাই ট্রাক মটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই মটর সাইকেল আরোহি দুই জন মারা যায়। মৃতদেহ দুটি সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET