১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দশম ডি-৮ সম্মেলন ঢাকায়

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০১৯, ২১:৩৭ | 1025 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- আটটি বড় মুসলিম দেশের সংগঠন ডি-৮-এর দশম সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ। আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহে ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ডি-৮ মহাসচিব জাফর কু শারি বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ঢাকায় সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি চূড়ান্ত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, ‘ডি-৮-এর আগামী ঢাকা সম্মেলনে বাংলাদেশকে জোটের পরবর্তী চেয়ারম্যান করা হবে। যা কাকতালীয়ভাবে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সঙ্গে মিলে গেছে।’

ডি-৮ মহাসচিব সংগঠনের সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘ঢাকা সম্মেলনে ২০৩০ সালের এজেন্ডার সঙ্গে সংগতি রেখে নতুন উদ্যোগ ও ধারণা গ্রহণ করা হবে।’
ডি-৮ মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উদীয়মান অর্থনীতির ভূয়সী প্রশংসা করেন। বলেন, ‘বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় উন্নয়নের মডেল হতে পারে।’ তিনি ডি-৮ সদস্য দেশগুলোর জন্য বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দেরও দাবি জানান।

শেখ হাসিনা এতে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ‘বর্তমানে আমরা ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। সেখান থেকে ডি-৮ সদস্য দেশগুলোর জন্য ভূমি বরাদ্দ দেওয়া যেতে পারে।’

ডি-৮ মহাসচিবকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তার গতিশীল নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘আমরা আরও উন্নয়নের জন্য সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় করতে পারি।’
প্রধানমন্ত্রী ও মহাসচিব উভয়েই ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে কানেকটিভিটি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডি-৮ সদস্যভুক্ত দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। বাসস।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET