, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কোলকাতায় মঞ্চায়নের লক্ষ্যে চলছে ‘জল-জীবন’ নাটকের মহড়া




কোলকাতায় মঞ্চায়নের লক্ষ্যে চলছে ‘জল-জীবন’ নাটকের মহড়া

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৩ ২০১৯, ২২:৩০ | 1002 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের অত্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠী জল-জীবন নাটক নিয়ে মহড়াতে ব্যস্ত সময় পার করছে।
কোলকাতা দ্বিতীয় আর্ন্তজাতিক শিশু নাট্য উৎসবে আগামী ১১ ডিসেম্বর জল-জীবন নাটকের মধ্য দিয়ে দরিয়া পাড়ের মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুঁটে উঠবে মঞ্চে। বিশ্বের ১৫ টি নাট্য দলের সাথে বাংলাদেশ থেকে উৎসবে অংশগ্রহন করছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী।

নাট্যকার রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় জল-জীবন নাটকে উঠে আসবে বাংলাদেশের জেলে জীবনের সুখ দুখের নানা গল্প। কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর পক্ষে দলনেতা জাহিদুর রহমান হৃদয় জানান, জল-জীবন নাটকের প্রতিটি চরিত্র খুবই চ্যালেঞ্জিং। গত তিন মাস যাবৎ দলের প্রতিটি সদস্য রাজধানী কাওলার নিজস্ব মহড়া কক্ষে ব্যস্ত সময় পার করছে। চান্দার চরিত্রে যেমন উঠে আসবে মেয়েদের সমাজের নানা বাঁধা, তেমনি হালদারের চরিত্রে উঠে আসবে দরিয়া পাড়ের জেলে জীবনের প্রতিচ্ছবি। বৃহৎ এ নাট্য উৎসবে জল-জীবন নাটকটি থাকবে দর্শকের আগ্রহের কেন্দ্রে। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কোলকাতার সল্ট লেকে অনুষ্ঠিত হবে এ নাট্য উৎসব।

আগামী ৭ ডিসেম্বর কোলকাতার লক্ষ্যে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১৫ সদস্যের দল দেশ ত্যাগ করবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছে, জেনিষা, মনিকা, নাঈম, হৃদয়, অন্তর, মাহিন, আশরাফুল, রিজন, পারিষা, শশী, শুক্লা ও মেহেদী।

উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET