, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে স্কুলে গোপন বৈঠকের সময় জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ২০:৫৮ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে গোপন বৈঠক চলার সময় ১৪ জন জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে মহানগরীর সাহেব বাজার এলাকায় মসজিদ মিশন স্কুল থেকে গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক নেতাকর্মী হলেন, রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী মাইনুল ইসলাম (৫০), প্রচার সম্পাদক শাহাদাত হোসেন (৪৫), নগরীর বোয়ালিয়া থানা আমির আমিনুল ইসলাম (৬০), রাজপাড়া থানার নায়েবে আমীর মো. কামরুজ্জামান (৪৫), সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন (৪১), মহানগর সুরা সদস্য সিরাজুল ইসলাম (৪৮), মহানগর শ্রমিক কল্যাণের সভাপতি আবদুস সামাদ (৫০) এবং মহানগর সদস্য মাহফুজুল্লাহ জহির (৪৭), আরিফিন মৃধা (৩১) ও তহিদুল ইসলাম (৪৫)।

এবং জামায়াতের এই বৈঠকের সাথে জড়িত না থাকায় তাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেয়া হয়। বিষটি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস। তিনি বলেন, জামায় নেতাদের গোপন মিটিং চলছে এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের মসজিদ মিশন এক্যাডেমিতে দুপুর সাড়ে ৩টার দিকে আভিযান চালায় ডিবি পুলিশ।

এসময় তারা সেখানে গোপন বৈঠক থেকে ১৪ জন জামায়াত নেতাকর্মীকে আটক করেন। তাদেরকে প্রথমিক জিঙ্গাসাবাদে জানা গেছে টিপু রাজাকারের রায়কে কেন্দ্র করে সহিংসকার পরকল্পনা করছিলেন তারা। তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা করয়েছে। তারা এজাহারভুক্ত পলাতক আসামী। তাদের বিরুদ্ধে নাশকতার মামালা দায়ের কার হয়েছে বলে জানান,এই পুলিশ কর্মকর্ত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET