সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে’এই শ্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে ৩য় তম ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯।এই উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার(১২ডিসেম্বর) সকাল ১০টায় পৌর টাউন হলের সামনে থেকে এক বিশাল র্যালি বের করা হয়।র্যালিটি জেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ শীর্ষক সেমিনারে মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ’এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা),পৌর মেয়র মোঃ রফিকুল আলম,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমুখসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন,একসময় ডিজিটাল শব্দটি স্বপ্নের মত ছিল কিন্তু বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় তা আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। ঘরে বসে আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলের খবর নিতে পারছি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চেষ্টায় আজ আমরা একটি সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ পেয়েছি।সেমিনার শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এদিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে চিত্রাংকন,কুইজ প্রতিযোগিতা, র্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









