১২তম এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলির আয়োজনে ২য় এক্সিকিউটিভ মিটিং এবং ১২তম এপিএ প্লেনারি সেশনে যোগ দিতে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে আজ শুক্রবার ৬ দিনের সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন সুনামগঞ্জ-সিলেটের সংরক্ষিত
আসনের এমপি অ্যাড. শামীমা শাহরিয়ার।
গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি অফ তুর্কী এবং এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলি আয়োজিত এই সভা অনুষ্ঠিত হবে তুরস্কের বালেক এন্টালিয়াতে।
বাংলাদেশ জাতীয় সংসদের ছয় সদস্যের প্রতিনিধি দলের অন্যরা হলেন আ স ম ফিরোজ এমপি, মোতাহার হোসেন এমপি, বেগম নার্গিস রহমান এমপি, কাজী কানিজ সুলতানা এমপি, বেগম খোদেজা আক্তার খানম।
আগামী ১৯ ডিসেম্বর প্রতিনিধি দল দেশে ফিরবেন।
Please follow and like us:








