যশোরের শার্শা গোগা সীমান্ত থেকে ৮৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ২১ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
২৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে ফেন্সিডিল চালান জব্দ করে।এ সময় কোন পাচারকারী আটক হয় নায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে, গোগা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমান মাদকের চালান পাচার হচ্ছে।তখন গোগা ক্যাম্পের কোম্পানী কমন্ডার সুবেদার জাকির হোসেনের নেতৃত্ব অভিযান পরিচালনা করে ৮৩৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিত টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত ফেন্সিডিল ব্যাটালিয়নে জমা দেওয়া হবে।
Please follow and like us:









