, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আগুনে পুড়ে গেছে মাটিরাঙ্গায় হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিকার্তীদের সবকিছু,সকল প্রকার সহযোগিার আ্শ্বাস কুজেন্দ্র লাল ত্রিপুরার




আগুনে পুড়ে গেছে মাটিরাঙ্গায় হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিকার্তীদের সবকিছু,সকল প্রকার সহযোগিার আ্শ্বাস কুজেন্দ্র লাল ত্রিপুরার

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১৮:৩১ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মাটিরাঙ্গা উপজেলায় অগ্নিকান্ডে পুড়ে গেছে হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার আবাসিক শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাকসহ প্রয়োজনীয় সবকিছুই।বৃহস্প্রতিবার(২৬ডিসেম্বর)বিকেলে উপজেলার নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।এসময় শিক্ষার্থীরা মসজিদে আসরের নামাজরত থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মো.নেছার উদ্দিন জানান,মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা আসরের নামাজ পড়তে মাদরাসা মসজিদে গেলে হঠাৎ করে আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়।কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই আগুন ভবনে ছড়িয়ে পড়ে,পুরো কক্ষ আগুনের ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।আগুনে শিক্ষার্থীদের বই,পোশাক, বেডিং,খাবারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।আবাসিক ভবনে ৫০ জনেরও বেশি শিক্ষার্থী থাকত বলে জানান তিনি।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ইউনিটের স্টেশন অফিসার মো.সাদেকুর রহমান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী।তিনি জানান,সরকারি সাহায্য পাওয়া না গেলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন এখানেই থেমে যাবে।হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

ঘটনার পরপরই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রীর পদমর্যাদা)কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।পরিদর্শকালে অগ্নিকান্ডের ঘটনায় সমবেদনা জানিয়ে তিনি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক,শিক্ষার্থী.জনপ্রতিনিধি ও স্থানীয় লোকাদের সাথে কথা বলেন।এসময় তিনি প্রতিষ্ঠানটির শিক্ষা কর্যক্রম স্বাভাবিক করতে সকল প্রকার সহযোতিার আ্শ্বাস দেন।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মনেন্দু চৌধুরী,মাটিরাঙ্গা পৌরমেয়র মো: শামছুল হক,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

তার আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ,মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো.শামছুল হক ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় নির্বাহী অফিসার শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া ৬০টি কম্বল প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET