, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফস এর শীত বস্ত্র বিতরণ




রাজশাহীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে লফস এর শীত বস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ০০:৪১ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী অবস্থিত বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল শনিবার শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশন এলাকার প্রকল্পের সুবিধা বঞ্চিত শিশু শিক্ষা ও সচেতনতা কর্মসূচীর ৭০ জন শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লফস এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাবেক নির্বাহী কমিটি সদস্য শাহানাজ পারভীন। এসময় তিনি বলে, লফস দীর্ঘদিন যাবৎ অত্র রাজশাহী অঞ্চলে সুবিধা বঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করছে। এর ধারাবাহিকতায় মানবিক কর্মসূচীর আওতায় কম্বল বিতরন করা হলো। তিনি দুস্থ্য অহসায় মানুষের পাশে সমাজের ধনী ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য আহবান জানান। তিনি বলেন সরকারের একার পক্ষে সকল সমস্যা সমাধান করা সম্ভব নয় এই জন্য আমাদের নিজ অবস্থান থেকে সরকারের পাশাপাশি সমাজের অবহেলিত জনসাধারনের পাশে দাড়াতে হবে। কম্বল বিতরণ অনুষ্ঠানে সংস্থার কোষাদক্ষ শহিদুর রহমান, নির্বাহী সদস্য সেকেন্দার হোসেন,সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন,প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন,প্রোগ্রাম এসিসটেন্ট সুলতানা রিজিয়া সহ শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET