পৌষ মাস প্রায়ই শেষ।আসছে মাঘ মাস।ধীরে ধীরে বাড়তে শুরু করেছে শীত।সকাল-সন্ধ্যার হিমেল হাওয়ায় শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে তুলছে।গুইমারাতে শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ছে।সকাল থেকে সূর্যের দেখা
নেই।শীতের এই তীব্রতাথেকে একটু উষ্ণতা পাওয়ার জন্য চাই মাথা পর্যন্ত সব শীতের পোশাক।তাছাড়া বিছনার জন্য প্রায়োজন শীতের কম্বল,লেপ,কাঁথা ইত্যাদি।প্রতি বছরই আমাদেরকে শীত কালিন কিছু না কিছু কিনতে হয়।
এবছরও তার ব্যতিক্রম হয়নি।কিন্তু যাদের সামর্থন নেই কন কনে শীতে প্রচন্ড ঠান্ডায় দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের।গরম কাপড়ের অভাবে তাদের এক মাত্র ভরসা আগুন।সামান্য গরম কাপড় কিংবা কম্বল পেলে খুশী তারা।পরিস্থিতি আঁচ করতে পেরে হতদরিদ্র মানুষ গুলোর পাশে সৌর্হাদ্যের উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছেন ২৪ আর্টিলারী ব্রিগেড,গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার
জামান।
কনকনে শীত উপেক্ষা করে গুইমারার শীতার্ত মানুষের উষ্ণতার ছোঁয়া দিতে সোমবার সন্ধা ৭টায় রিজিয়ন কমান্ডার ছুটে যান উপজেলার আমতলিপাড়া এবং বড়পিলাক গ্রামে।শীতার্তদের ভাঙা ঘরে হাজির হন তিনি।অসহায় হতদরিদ্রদের গায়ে জড়িয়ে দেন লাল-নীল রঙ্গের উষ্ণ কাপড়,কম্বল।শীতের রাতে পাহাড়ের আঁকা-বাকা উচুঁ-নিচু দীর্ঘ পথ অতিক্রম করে বাড়ী বাড়ী গিয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন,সত্যিকারথে দরিদ্রদের অবাক করেছে।শীতবস্ত্র পেয়ে খুশীতে কেউ কেউ কেঁদে কেঁদে বললেন,বিদায় আর নতুন বছরকে বরণে আগ মুহুর্তে এর চেয়ে ভালো উদ্যোগ আর কিছু হতে পারে না।প্রায় দেড়শতাধিক কম্বল বিতরন করেন তিনি।
এসময় রিজিয়ন কমান্ডার শাহরিয়ার জামান বলেন,বাংলাদেশ সেনাবাহিনী অতীতে যেমন পার্বত্য চট্টগ্রামের মানুষের আপদে-বিপদে পাশে ছিল,ভবিষ্যতেও থাকবে।রিজিয়নের কোন মানুষ শীতের কারণে কষ্ট যেন না পায়,সেই লক্ষ নিয়ে
হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন গুইমারা রিজিয়ন।সমাজের বিত্তবানদের উচিত এসব শীতার্ত অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো।বিত্তবান আর সচেতন মহল একটি ভালো উদ্যোগই সমাজের হতদরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘব হতে পারে।তারাও ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারে।
রিজিয়ন কমান্ডারের সঙ্গে ছিলেন,রিজিয়নের জি টু আই মেজর মঈনুল আলম,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,নির্বাহী অফিসার তুষার আহামেদ,থানার অফিসার্স ইনচার্জ বিদ্যুত কুমার বড়–য়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চেšধুরী,সদস্য আবদুল মোতালেব,গুইমারা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নুরুল আলম,সদস্য সচিব এম দুলাল আহাম্মদসহ
গুইমারা প্রেসক্লাবের সদস্যরা।









