, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে নারীগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয় রেনী




রাজশাহীতে নারীগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয় রেনী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০১৯, ১৮:৫৭ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে রাজশাহীতে উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সঙ্গে নিয়েই টেকসই উন্নয়ন করতে হবে। বেগম রোকেয়া নারীদের শিক্ষিত করার জন্য রাতের অন্ধকারে মোমবাতি হাতে ঘরে ঘরে গিয়ে নারীদের ঘর থেকে বের করে এনেছিলেন। এবং তিনি নারীদের অভিভাবকদের বোঝাতে সক্ষম হয়েছিলেন। নারীরা শিক্ষিত না হলে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে না।

গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামে জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে লাইভলিহুড সহায়তা বিতরণ এবং সেলাই প্রশিক্ষণ ও বিউটিশিয়ান প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী একথা বলেন।

তিনি আরো বলেন, রাজশাহীকে উন্নত ও বাসযোগ্য, কর্মচঞ্চল নগরী গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সার্বক্ষণিক রাজশাহীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন তিনি। নগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাওগাতুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্যানেল মেয়র কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু,রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আকতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET