, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে নিখোঁজ ৭ জেলে পরিবারকে সেলাইমেশিন ও শীতবস্ত্র বিতরণ।




কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে নিখোঁজ ৭ জেলে পরিবারকে সেলাইমেশিন ও শীতবস্ত্র বিতরণ।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০১ ২০২০, ১৭:৫৬ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ঘুর্নিঝড় বুলবুল’র কবলে পড়ে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ সাত জেলে পরিবারের মাঝে সেলাইমেশিন ও শীতবস্ত্র বিতরন করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে লালুয়া ইউপি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পন্য-সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারিকুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল।নিখোঁজ এসব জেলে পরিবারকে স্বাবলম্বি করতে সেলাই মেশিন এবং শীতের তীব্রতা থেকে বাঁচাতে গরম কাপড় বিতরন করা হয়।এসময় নিখোঁজ জেলে পরিবারগুলো আর্থিক সহায়তার দাবী জানান।উপজেলা নিবার্হী কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, নিখোঁজ জেলে পরিবারগুলোকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তাও প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।উল্লেখ্য,বঙ্গোপসাগরে
 ঘুর্নিঝড় বুলবুল’র কবলে পড়ে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয় লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের সিরাজুল ,আলমাচ সরদার, আলমাচ হাওলাদার, সোহেল শরিফ, কাওসার খান, মুনসুর হাওলাদার, নয়া প্যাদা
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET