যশোরের কেশবপুরে সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্য ইসমাত আরা সাদেক-এর পক্ষে বুধবার সকালে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি এ্যাডভোকেট মিলন মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত কম্বল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









