বই, নতুন আবেশ, বই উৎসবে মুখর সারাদেশ, সারাদেশের ন্যায় আজ ঠাকুরগাঁওয়ে নতুন বই তুলে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
আজ বুধবার দিনব্যাপী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ১৭২ নং সাওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।
এসময় এমপি রমেশ বলেন,আজ সারাদেশের স্কুলের নতুন শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিনা মূল্যে বিতরণ করছি। আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে।
এ সরকার শিক্ষকদের বেতন ও সম্মান বাড়িয়ে দিয়েছি, বিনামূল্যে বই দিচ্ছি, স্কুল ফিডিং চালু করেছি। আমরা শিশুদের সৃজনশীলতা বাড়াতে সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দিচ্ছি।
এ সরকার প্রাক প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক পদ্ধতিতে এগিয়ে নিতে চায় এরই ধারাবাহিকতায় নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ হচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু করেছে।
এখনকার শিশুরা আমাদের চেয়ে মেধাবী কারণ তারা প্রযুক্তি শিক্ষা পাচ্ছে। এ সময় জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক-দিপক কুমার রায়,সদর উপজেলা চেয়ারম্যান- এ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জেলা শিক্ষা অফিসার- খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ, এছাড়াও স্কুলের ছাত্র/ ছাত্রীসহ প্রধান শিক্ষকগন ও বিভিন্ন গণ্যমান্য বৃক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এবার ঠাকুরগাঁও জেলায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৪,৩৮,৩৭৩ জন ও প্রাথমিক পর্যায়ে ১০৬৩৮৬ জন ছাত্র/ছাত্রীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।









