, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী




আটোয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ১৮:০৪ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আটোয়ারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আটোয়ারী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড়-এর আয়োজনে বৃহস্পতিবার ( ০২ জানুয়ারি) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। মাদক বিরোধী বিভিন্ন শ্লোগান সহ একটি বর্নাঢ়্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় মাদকের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় স্কুল , কলেজ ও মাদরাসার শিক্ষক – শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET