, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে অনশনে ৪ পাটকল শ্রমিক অসুস্থ’বই হাতে শিশুরা




রাজশাহীতে অনশনে ৪ পাটকল শ্রমিক অসুস্থ’বই হাতে শিশুরা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০২ ২০২০, ১৮:১৫ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

১১ দফা দাবিতে লাগাতার আমরণ অনশনে রাজশাহীর কাটাখালির জুটমিলের চার শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। টানা পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি চলাকালে ওই শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকরা হলেন, মুক্তিযোদ্ধা নওসাদ আলী, এমরান আলী, নজরুল ইসলাম এবং মো. ইসলাম। তাদেও সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এদিকে,বৃহস্পতিবার সকালে নতুন বই হাতে নিয়েই আন্দোলন স্থলে জড়ো হয়েছে পাটকল শ্রমিকদের সন্তানরা। সন্তানদের শিক্ষার খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন পাটকল শ্রমিকরা। তাই ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন বই হাতে নিয়ে বাবাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে কোমলমতি শিশুরা।

এর আগে দাবি আদায়ের লক্ষে গত ১০ ডিসেম্বর দুপুর থেকে প্রথম দফায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়। এরপর ১৪ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় ভাবে কর্মসূচি স্থগিত করা হয়। কিন্তু দাবি বাস্তবায়ন না করায় শ্রমিকরা আবার আন্দোলনে নেমেছেন। রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, তীব্র শীত উপেক্ষা করেই তারা কর্মসূচি পালন করছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET