যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস-২০২০ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উপজেলা পরিষদের সভাকক্ষে “সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এনামুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম।
Please follow and like us:









