, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দেশের শিক্ষানীতি এবং ঝরে পড়ার গল্প। খোরশেদ আলম বিপ্লব




দেশের শিক্ষানীতি এবং ঝরে পড়ার গল্প। খোরশেদ আলম বিপ্লব

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২০, ১২:২৩ | 852 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ১০নং পূর্ব ফতেপুর ইউনিয়ন সিপাই কান্দি গ্রামের কৃতি সন্তান খোরশেদ আলম বিপ্লব।।

দেশের শিক্ষানীতি এবং ঝরে পড়ার গল্প।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমে পিএসসি ও জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সেই সাথে সকল কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ও অভিভাবক এর প্রতি অভিনন্দন জানাই এবং অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সমবেদনা এবং আগামীতে ভালো ফলাফল করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।

উল্লেখ্য যে প্রকাশিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। অন্যদিকে, ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছিলো ১৭ নভেম্বর। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো প্রায় ২৯ লাখ।

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এ বছর পাসের হার বেড়েছে। বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। এ বছর পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।
২ নভেম্বর শুরু হয়েছিলো জেএসসি ও জেডিসি পরীক্ষা। দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো প্রায় সাড়ে ২৪ লাখ।

কিন্তু একটি বিষয় আমার মনে বার বার কড়া নাড়ছে জানিনা কারো কাছে সঠিক উত্তর পাবো কিনা। প্রথমত একজন শিক্ষার্থী এস এসসি পাশ করার পর প্রচলিত জে এসসি পরীক্ষার ফলাফল বা সার্টিফিকেট কোন কাজে আসবে কি না ? দ্বিতীয়ত অকৃতকার্য ১২.১০% শিক্ষার্থীর ভবিষ্যতে কতটুকু পাঠদানে উদ্বুদ্ধ করবে ? ব্যাপারটা যদি এমন হয় অকৃতকার্য বেশিরভাগ শিক্ষার্থী গরীব কিংবা মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা-মা কিংবা সংসারের কর্তা ব্যক্তি অকৃতকার্যের কথা বিবেচনা করে আর পড়াশোনা করাতে চান না । তাতে কি হলো ওই শিক্ষার্থীগণ বাকি জীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে আজীবনের জন্য বঞ্চিত হলো। যে সন্তান বা শিশুটি অন্তত দশম শ্রেণী পর্যন্ত এগিয়ে যেত এই অকৃতকার্যের খানিকটা পরিশ্রমের ফলে ভালো রেজাল্ট এর মাধ্যমে এসএসসি পাস করে যেতে পারতো। কিন্তু বর্তমানে শিক্ষাগত অবকাঠামো আর দুর্বল শিক্ষানীতির কারণে কিছু কোমলমতি শিশুর শিক্ষা কাল এখানেই সমাপ্তি টানতে হচ্ছে। এমনও হতে পারে অভাব আর দারিদ্রতার পৃষ্ঠা চাপায় অপ্রাপ্ত বয়সে কিছু মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে হতে পারে আর এই হীন সিদ্ধান্ত একটি শিশুর আগামী স্বপ্নীল দিনগুলো কে স্তম্ভিত করে দিতে পারে।

কষ্ট হলেও বাস্তবতার একটি কঠিন ছবি তুলে ধরতে বাধ্য হলাম। ৩১শে, জানুয়ারী ২০১৯ দুপুর ১২ টা জে এসসি পরীক্ষার ফলাফলে বিজয়ী শিক্ষার্থী সারা বাংলাদেশে উল্লাস ছড়াচ্ছে এমনকি ব্রাহ্মণবাড়িয়ায় জনৈক আওয়ামীলীগ নেতার মেয়ে এ প্লাস পাওয়াতে গ্রাম ব্যাপী আনন্দ‌ মিছিলও বের করে। অন্যদিকে অকৃতকার্য শিক্ষার্থীদের চোখের পানি যেমন ঝরেছে বাবা-মায়ের স্বপ্নভঙ্গ হয়েছে, যার প্রতিচ্ছবি পরের দিন সকালে খবরের কাগজের পাতায় দেখতে হলো গোসাইরহাট শরীয়তপুর ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যার খবর। কারণ একটাই পরীক্ষায় অকৃতকার্য হওয়া। ভাগ্যের কি নির্মম পরিহাস সংসারের দৈন্যতা কিংবা বাবা মায়ের বকুনি অথবা প্রতিবেশী কিছু কুমতলব মানুষের উস্কানি মেয়েটার জীবন কেড়ে নিলো। কারণ একটাই পরীক্ষা ফলাফল। তাহলে কি বলতে পারিনা প্রবর্তিত এই দুর্বল শিক্ষানীতি আর এই ও কার্যত পরীক্ষার ফলাফলের কারণেই কোমলমতি শিশুটি জীবন দিতে হলো।
না জেনে এরকম কত জানা অজানা কোমলমতি শিশুদের এই অকৃতকার্য কারণবশত শিক্ষা থেকে বঞ্চিত হতে হবে এবং অমানুষ হওয়ার হাতে খড়ি ও হতে পারে।

অনেকের ধারণা হতে পারে আমি পরীক্ষার বৈরিতা করছি কিংবা অকৃতকার্য কে সায় দিচ্ছি আসলে ব্যাপারটা এমনটি নয়। যে শিক্ষা ব্যবস্থা পদ্ধতিগত অবকাঠামো সর্বোপরি পরীক্ষার ফলাফল কিংবা সার্টিফিকেট কোথাও কাজে আসবে না ভবিষ্যৎ কর্মযজ্ঞে সেটা জেনেও এত বাড়াবাড়ি করে এই অকৃতকার্য শিক্ষার্থীদের কে অন্ধকারে ঠেলে দেয়। এর দায়ভার কার? সংশ্লিষ্ট মন্ত্রণালয় ,শিক্ষানীতি, বিদ্যালয়ের শিক্ষক, নাকি অভিভাবকগণ? আজকের এই অকৃতকার্য শিশুদের ভবিষ্যৎ এমনও তো হতে পারতো সামনের দিনগুলোতে খানিকটা ভালো রেজাল্ট করে আগামী দু বছর পড়াশোনা করে এসএসসিতে ভাল রেজাল্ট করে দেশের কোন স্বীকৃত বিদ্যাঙ্গন এ পড়াশোনা করে এদেশের কোন একটা ভালো জায়গায় নিজেকে দাঁড় করাতে পারতো। কিন্তু তা আর হল কই সংসারের দৈন্যতা, বাবা-মায়ের বিমুখতা সবকিছু মিলিয়ে পুঁথিগত বিদ্যা এখানেই শেষ।

জানি এই হীন শিক্ষানীতি, অব্যবস্থাপনা, জ্ঞানহীন কিছু মানুষের উস্কানি এবং অকালে জীবন দানের মতো ঘটনার দায়িত্ব ও দ্বায়ভার গোটা  বাংলাদেশ কেউ নেবে না। যারা ঝরে যায় অন্যায় আর অবহেলার কারণে তাদেরকে কেউ মনে রাখেনা। যে চলে যায়,চিরদিনের জন্যই চলে যায়, তাকেও কেউ মনে রাখে না। বিবেকবান যদি কেউ থেকে থাকেন মেধাশূন্য হওয়ার যে শিক্ষা নীতি এবং পদ্ধতি চালু আছে তার পরিবর্তনে সজাগ হোন সংশ্লিষ্ট জায়গায় এর আমূল পরিবর্তন করতে উদ্যত হোন। ভালো শিক্ষা একটি জাতিকে মানব সম্পদে রূপান্তরিত করে বিশ্বদরবারে নিয়ে যেতে পারে। আসুন আমরা এই ঝরে যাওয়া শিক্ষার্থীর দিকে তাকিয়ে আমাদের শিক্ষানীতি এবং মেধাশূন্য হওয়ার যে পাঠ্য পদ্ধতি তা পরিবর্তন করে জ্ঞান ও মানসম্মত পাঠদান প্রয়োগের মাধ্যমে অবহেলিত ভাগ্য বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ায়ে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কে অক্ষুন্ন রাখি । তাহলেই হয়তো একটি জাতি শিক্ষার আলো দেখবে এবং সে আলোয় আলোকিত হয়ে উদ্ভাসিত হবে গোটা বাংলাদেশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET