বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন ১নং বিবিচিনি ইউনিয়ন এর 6 নং ওয়ার্ডের গড়িয়াবুনিয়া বাজার থেকে ৬ নং গড়িয়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে। গত ২০১৯ সালের শেষের দিকে এই সড়কের রিপিয়ারিং কাজের টেন্ডার দেওয়া হয়। বরগুনা ঠিকাদারী প্রতিষ্ঠান এই কাজের টেন্ডার পায়। নভেম্বর মাসে রিপিয়ারিং কাজ শুরু করেন। সড়ক নির্মাণে যে ইটের খোয়া দেওয়ার কথা ছিল তা না দিয়ে সেখানে পঁচা ইটের রাবিশ দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সচেতন নাগরিকগন।
এ ঘটনার পড়ে স্থানীয় সচেতন মহল ও যুব সমাজ সোস্যাল মিডিয়া ফেসবুকে লেখালেখি করার পড়ে জনপ্রতিনিধিদের নজরে আসে। জনপ্রতিনিধিরা ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোঃ সোহেল হাফিজ ও এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কে অভিযোগ করেন।
অভিযোগ করলে ইঞ্জিনিয়ার সেই পঁচা ইটের রাবিশ সরিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন। কিন্তু সেটা না সরিয়ে সেই পঁচা রাবিশের উপরে রোলার দিয়েছে বলে আবারও অভিযোগ উঠেছে।
এ বিষয় নজদারি করার জন্য জেলা প্রশাসক ডিসি, এমপি,উপজেলা নির্বাহী অফিসার , উপজেলার চেয়ারম্যান ও মেয়র এর নাম লিখে সোস্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল এলাকার সচেতন মহল ।
এ বিষয় এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন আজকে দিনের মধ্যে অর্থাৎ ২৯-১২-২০১৯ তারিখ সেই পঁচা ইটের রাবিশ সরিয়ে দিবো। কিন্তু খবর নিয়ে জানা যায় এখনও সেই ইটের রাবিশ না সরিয়ে রোলার দিয়েছে। প্রশাসনকে ও জনপ্রতিনিধিদের নজদারি দেওয়ার আহব্বান জানান।
Please follow and like us:









