, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিন্দুকছড়ি জোন কমান্ডারে বিধায় ও বরণ উপলক্ষে শীর্ততের মাঝে শীতবস্ত্র বিতরণ




সিন্দুকছড়ি জোন কমান্ডারে বিধায় ও বরণ উপলক্ষে শীর্ততের মাঝে শীতবস্ত্র বিতরণ

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২০, ১৯:০০ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি’র গুইমারা উপজেলার বড়পিলাক বাজার বাস্তবায়ন কমিটির উদ্যোগে,সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব পিএসসি,জি’র বিদায় এবং নবাগত সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল কাওছার জাহান পিএসসি,জি’র বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার(০৭জানুয়ারী)বিকাল ৫টায় বড়পিলাক বাজার বাস্তবায়ন কমিটির সভাপতি মংশে চৌধুরীর সভাপতিত্বে বাজার ময়দানে অনুষ্ঠীত বিদায় ও বরণ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোন-উপ অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রæ মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,হাফছড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ডাক্তার শাহ আলম,বড়পিলাক বাজার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী,গুইমারা উপজেলা যুবলীগর সভাপতি বিল্পব শীল,বড়পিলাক ওয়ার্ড মেম্বার আবদুল মোতালেবসহ বাজার বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্য,গন্যমান ব্যক্তি এবং অসহায় শীতার্ত মানুষেরা উপস্থিত ছিলেন।

এসময় বিদায়ী জোন কমান্ডার লে:কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব,পিএসসি,জি তার অনুভূতি প্রকাশ করে বলেন,র্দীঘদিন আপনাদের সাথে কাজ করেছি,আপনারা সকলে পাশে ছিলেন,ভাল লেগেছে,নানা অভিজ্ঞতাও অর্জিত হয়েছে।সকলেও প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি পূর্বের ন্যায় দায়িত্ব পালনে নবাগত জোন কমান্ডারকে ও সহযোগীতা করার আহবান জানান।তার আগে নবাগত জোন কমান্ডার তারঁ অনুভূতি প্রকাশ করে বলেন,সিন্দুকছড়ি জোন সবসময় আপনাদের পাশে আছে,ভবিষ্যতেও থাকবে।প্রয়োজন শুধু আপনাদের সহযোগিতা,শান্তি ও সম্প্রীতির।
এসময় অন্যরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,বিদায়ী জোন কমান্ডার,ভালবাসা দিয়ে মানুষের মন জয় করেছে।বিদায় অনুষ্ঠানে মানুষের স্বতস্ফুর্ত উপস্থিতি প্রমান করে তিনি মানুষের কতটা কাছে যেতে পেরেছেন।তাঁর মতো অফিসার সেনাবাহিনীর জন্য গর্ব।পরে অতিথিদয় এলাকার প্রায় ২০০শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্ভল বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET