ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আসন্ন ৯ জানুয়ারি বেসরকারি শিক্ষক সমিতির (বাশিস) এর ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে প্রচারণায় এগিয়ে প্রধান শিক্ষক বাবর আলী ।
জানা গেছে বাবর আলী একজন আওয়ামী পরিবারের সন্তান দীর্ঘদিন ধরে রাণীশংকৈল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ছিলেন ।
প্রকৃতপক্ষে তিনি একজন আওয়ামী লীগের পরীক্ষিত কর্মী ও একজন আদর্শ শিক্ষক ও বটে। উপজেলার এবি ফুলবাড়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের সাথে কথা বললে তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষক সমিতিকে একটি যুগোপযোগী প্রতিষ্ঠান রূপান্তর করতে প্রধান শিক্ষক বাবর আলী মাস্টারের কোন বিকল্প নেই।









