, , ,

শিরোনামঃ-




রাতে সিলেটের প্রকৃতিতে হিম শীতলহাওয়া বইছে

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২০, ০০:২৯ | 905 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিলেটের প্রকৃতিতে এমন হিমশীতল হাওয়া ‘শৈত্যপ্রবাহ’ বা ঘন কুয়াশা বইছে রাতে। দিনভর সুর্যের মিষ্টি কিরণ থাকলেও ছিল শীতল অনুভূতি। আর রাতের আঁধারে হিমশীতল হাওয়ার প্রভাব পড়েছে জনজীবনে।ঘন কুয়াশা যেন গাড়ির গতিবিধিকেও নিয়ন্ত্রণ করেছে। ফলে হেডলাইটের আলো থাকলেও সাবধানে গাড়ি চালাতে দেখা গেছে চালকদেরও। রাতের আকাশে ধোঁয়ার মতো কুয়াশা উড়তে দেখা গেছে সিলেটের আকাশে। খোলা আকাশের নিচে খানিকটা সময় দাঁড়ালে গায়ে পড়েছে কুয়াশার আস্তরণ। আর লাইট পোস্টের আলো যেন ঢেকে দিচ্ছিল কুয়াশায়।

সিএনজিচালিত অটোরিকশায় থাকা দম্পতি যাচ্ছেন নগরের বন্দর থেকে টুকেরবাজারে। সঙ্গে আনুমানিক পাঁচ বছরের শিশুসন্তান বাবার উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলো- বাবা এসির মতো বাতাস, এতো ঠাণ্ডা কেন? শিশুটিকে জড়িয়ে ধরা বাবা বললেন, এটা এসি নয় বাবা, প্রকৃতির বাতাস বইছে। খানিকক্ষণ পর শিশুর প্রশ্ন, বাবা এটা আল্লাহর এসি, এজন্য ঠাণ্ডা বেশি লাগছে। ছেলেটির বাবা বললেন হ্যাঁ বাবা, রাত বেশি হলে আরও ঠাণ্ডা পড়বে। পাশে নিশ্চুপ বসা শিশুটির মা চাদর দিয়ে বাতাস থেকে শিশুসন্তানকে রক্ষার চেষ্টায় ব্যস্ত।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতে ‘ফগ’ বা ঘন কুয়াশা রয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সিলেটের আকাশে ঘন কুয়াশা।

আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে ঘন কুয়াশা হয়। যেটাকে মেট্রোলজিক্যাল ভাষায় ‘ফগ’ (ঘন কুয়াশা) বলা হয়। এটা হলে ১/২ কিলোমিটারও দেখা মুশকিল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET