, , ,

শিরোনামঃ-




শ্রীপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৮:৪৮ | 1020 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী শ্রীপুরে নানা কর্মসূচী পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা শ্রীপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, মিজানুর রহমান খান ডিগ্রী মহিলা কলেজ, শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান। বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল হক খান, শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম ডি শামসুল আরেফীন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির কােষাধ্যক্ষ সাংবাদিক সাদেক মিয়া প্রমূখ।

আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুর কর্মমময় জীবনের ওপর ভিডিওচিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আতশবাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET