সুনামগঞ্জের তাহিরপুরে বহুল আলোচিত শিশু হত্যাকান্ডের ঘটনায় অঙ্গাতনামা আসামী করে নিহতর পিতা হত্যা মামলা দায়ের করেছেন। শনিবার মধ্য রাতে নিহত শিশুর পিতা জোবায়েল হোসেন এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলা নং ৫, তারিখ ১১.১.২০২০ইং। পুলিশ এ ঘটনায় সন্দেহ ভাজন ৭ জন কে আটক করে রবিবার দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাসতলা গ্রামের নিহত শিশুর ফুফা সেজাউল মিয়া (২৫), ফুফু শিউলী বেগম (২১), শিউলীর শুশুর কালন মিয়া (৪৫), চাচা সালমান মিয়া (২২), অপর চাচা লোকমান মিয়া (১৮), পাশ^বর্তী বাড়ীর দাদা রাসেল মিয়া (২০), ও রাসেলের পিতা হবি মিয়া (৪৫)।
প্রসঙ্গত, শনিবার ভোরে পারিবারিক দন্ধকে কেন্দ্রে করে তাহিরপুরে মুক্তিপনের টাকা দাবী করে ৭ বছরের মাদ্রাসা পড়ুয়া শিশু তোফাজ্জল হোসেনকে খুন করে বস্তাবন্ধি করে শিশুর পিতার বাড়ীর পাশে রেখে যায় অপহরণকারীরা। হতভাগা শিশুটি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাসতলা গ্রামের জোবায়েল মিয়ার একমাত্র ছেলে। শনিবার ভোরে স্বজনরা বস্তার মধ্যে লাস দেখতে পেয়ে থানায় বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাস উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাটায়। ময়নাতদন্ত শেষে শনিবার মধ্যরাতে বাসতলা গ্রামের ইউসুফ আলীর পারিবারিক কবরস্থানে দাফন করা শিশুটিকে। ঘাতকরা শিশুর একটি চোখ উপড়ে ফেলে নৃশংসভাবে হত্যা করে বলে পুলিশ জানায়।
সরেজমিন গিয়ে জানা যায়, ৮ জানুয়ারি বিকাল ৫ টার দিকে বাশতলা গ্রামের শিশুর দাদা জয়নাল আবেদীনের বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় সে। নিখোঁজের পর আত্মীয় স্বজন ও প্রতিবেশীর বাড়ী খোঁজ নিয়েও শিশুকে পাওয়া যাচ্ছিলনা। এ ঘটনায় শিশুর দাদা জয়নাল আবেদীন ৯ জানুয়ারি তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৯ই জানুয়ারি রাতের কোন এক সময়ে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে শিশুটির পিতার বসত ঘরের বারান্দায় শিশুটির পায়ের এক জুড়া জুতা সহ একটি চিরকুট লিখে রেখে যায় একটি চক্র। চিরকুটে লিখা ছিল শুক্রবার রাতে শিশুর পিতার গরু ঘোয়াল ঘরে ৮০ হাজার টাকা রাখলে, রাতের কোন এক সময় শিশুটি তারা অক্ষত অবস্থায় ফেরত দিবে এবং বিষয়টি পুলিশ বা অন্য কাউকে অবগত করলে শিশুটি কে মেরে ফেলবে।
শিশুর পিতা জোবায়েল মিয়া এবং মা রিয়া বেগম জানান, প্রায় ১ বছর আগে তার ননদ শিউলি বেগম কে বিয়ে দেন একই গ্রামের কালন মিয়ার ছেলে সেজাউল মিয়ার কাছে। বিয়ের ১ মাস পর তার ননদ শিউলি বেগমকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সেজাউল গংরা। এ নিয়ে প্রায় সময় সেজাউলদের সঙ্গে ঝগড়া বিবেদ লেগে থাকতো তাদের। তারা বলেন, ঘটনার কিছুদিন আগেও তার ননদ কে মারফিট করে বাড়ি থেকে আম গাছের নিছে বেদে রাখে। এ ঘটনায় এক সপ্তাহ আগে সেজাউলদের বিরোদ্ধে কোর্টে নারী নির্যাতন মামলা হয়, যা এখনও চলমান। শিশুর পিতা মাথা অভিযোগ করে বলেন, পারিবারিক দন্ধের কারণেই ননদের স্বামী সেজাউল ও তার পিতা কালন চক্ররাই তার অবুঝ ছেলেকে অপহরণ করে নির্মম ভাবে খুন করেছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৭জন কে আটক করে রবিবার দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর, তদন্তের স্বার্থে এখন আর বিশেষ কিছু বলা যাচ্ছেনা।









