, , ,

শিরোনামঃ-




কুড়িগ্রামে ‘দুলাভাই মেলা’

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২০, ১০:৪৭ | 897 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গ্রামীণ ঐতিহ্য ধারণ করে ব্যতিক্রমী নানা আয়োজনে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় আয়োজন করা হচ্ছে ৫ দিনব্যাপী ‘দুলাভাই মেলা’। আগামী ১৯ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত  এ মেলা চলবে।

গত শনিবার (১১ জানুয়ারি) খলিলগঞ্জ বাজার সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ও মতবিনিময় সভায় ‘দুলাভাই মেলা’র ঘোষণা দেয় আয়োজক কমিটি।

‘দুলাভাই মেলা’য় থাকবে দেশীয় কুটির শিল্পের পণ্য প্রদশর্নী, মাছের মেলা, কবুতর ও পোষা প্রাণীর প্রদর্শন ও বিক্রয়, বিনা খরচে দরিদ্র পাত্র-পাত্রীর যৌতুকবিহীন বিয়ে, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, বৃক্ষ মেলা, প্রবীণদের ক্লাব প্রতিষ্ঠা, মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, হারিয়ে যাওয়া পুতুলনাচ, লাঠিখেলাসহ আরও নানা আয়োজন।

মতবিনিময় সভায় মেলা নিয়ে লিখিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন- খলিলগঞ্জ বাজার সমিতির সভাপতি জিয়াউল হুদা সিমেল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET