, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বদলগাছীতে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যেগে প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ




বদলগাছীতে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যেগে প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ১৭:০৬ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্দ্যেগে এলাকার অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । গতকাল ১৩ জানুয়ারি বিকেল ৪ টায় বদলগাছী হাট খোলা বাজার মুক্তিযোদ্ধা সাংসদ সংলগ্ন, এই বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম  ( বাবু ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন (এফ, এফ ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবলু দেয়ান , ও রজত কুমার গোস্বামী ,

অন্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও বদলগাছী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিন , বদলগাছী বাজার বনিক সমিতির সভাপতি সরদার গোলাম কিবরিয়া , প্রেসক্লাব বদলগাছীর সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম , সাংবাদিক মোঃ ফিরোজ হোসেন প্রমুখ । এসময় প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব অর্থায়নে এলাকার অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET