, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে দুই কর্মচারীর মারপিট থামাতে গিয়ে নিহত ১




রাজশাহীতে দুই কর্মচারীর মারপিট থামাতে গিয়ে নিহত ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২০, ১৭:০৫ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে দুই কর্মচারীর মধ্যে মারপিট থামাতে গিয়ে অলিম্পিয়া কোম্পানির কর্মকর্তা ও মহানগর ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু’র বড় ভাই নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে মহানগরীর ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম কৌশিক প্রামাণিক মিঠু। তিনি অলিম্পিয়া কোম্পানীতে চাকুরি করেন। এবিষয়ে মতিহার থানার (ওসি)মাসুদ পারভেজ জানান, (১৫ জানুয়ারী) বুধবার রাতে অলিম্পিয়া কম্পানীর কর্মচারী সজিবুলের সঙ্গে কোম্পানীর গাড়ি চালক রাহুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে রাহুল নগরীর ধরম এলাকায় কোম্পানির মালামাল সরবরাহ করতে গেলে সজিবুল তাকে ঘিরে ধরে মারপিট শুরু করেন। এসময় খবর পেয়ে কৌশিক প্রামাণিক মিঠু সেখানে মারপিট থামাতে গেলে সজিবুল তাকে ধাক্কা দেন। এতে তিনি মাটিতে পড়ে যান। এবং পরে তাঁকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে ভর্তি করা হলে সে কিছুক্ষণ পরেই মারা যায়। এ ঘটনার পরে সজিবুল এলাকা ছেড়ে পালিয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET