, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন নারী নেত্রী রেনী




রাজশাহীতে শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন নারী নেত্রী রেনী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২০, ১৭:৩৩ | 859 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী সিটি কর্পোরেশনের ৩১টি কমিউনিটির দরিদ্র ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগর ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। নগরীর প্রায় ৫শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত। এ সময় উপস্থিত রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২ নং সংরক্ষিত জোন কাউন্সিলর আয়েশা খাতুন, ৪ নং সংরক্ষিত জোন কাউন্সিলর শিরিন আরা খাতুন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী ফারজানা পারভীন, ইনফ্রাস্টাকচার ডেভলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, ট্রেনার আয়েশা খাতুন, প্রোগ্রাম অফিসার মাহাদী মোহাম্মদ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET