, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে অভিভাবক সমাবেশ




গৌরনদীতে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে অভিভাবক সমাবেশ

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২০, ১৮:৩৬ | 848 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাল্য বিয়ের কুফল, মাদক, ইভটিজিং ও শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার রোধে বরিশালের গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম বার)।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, ওসি তদন্ত মাহবুবুর রহমান ও গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম আজাদ। শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET