১৭ জানুয়ারী শুক্রবার চাঁদপুরের মতলব উত্তরে এসেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি। শুক্রবার উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। লুধুয়া হাইস্কুল এন্ড কলেজে সাজসজ্জা সেই সাথে অনুষ্ঠান উদযাপনের জন্য সকল ধরনের সমস্যার জন্য আছে প্রশাসন।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের সচেতনতা মূলক অনেক উক্তি প্রকাশ করেন পৃথিবীতে কোন কাজ কি ছোট বলে গণ্য করা যাবে না। শিক্ষার প্রতি অগ্রসর হও শিক্ষার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে চাই শিক্ষার্থীদের যেকোনো যেকোনো ধরনের কাজে আমি আগ্রহী তোমাদের যা প্রয়োজন তা আমি ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কে বলে তোমাদের দাবি পূরণ করব। সবশেষে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের বলেন আমাদের এই পূর্ণ মিলন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি পেয়ে আমরা গর্বিত। শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি পাশে পেয়ে খুবই আনন্দিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নূরুল আমিন রুহুল, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. সামছুল আলম মোহন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস’সহ বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের ছাত্র সংগঠন থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থল ছিলেন করেন লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, উদযাপন কমিটির আহ্বায়ক ডা. এমদাদুল হক মানিক, সদস্য মোঃ শাহজালাল, তোফায়েল পাটোয়ারী, হুমায়ুন কবির চাঁন মিয়া, শাহ্ মো. জহির’সহ উদযাপন কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বর্ণাঢ্য এই পূর্ণমিলনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেছেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব শাহেন শাহ মাহমুদ। অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।









