, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ময়মনসিংহে ৫ দিনে ৪ ট্রেন দুর্ঘটনা, অনুসন্ধানে ঊর্ধতন দলময়মনসিংহে ৫ দিনে ৪ ট্রেন দুর্ঘটনা, অনুসন্ধানে ঊর্ধতন দল




ময়মনসিংহে ৫ দিনে ৪ ট্রেন দুর্ঘটনা, অনুসন্ধানে ঊর্ধতন দলময়মনসিংহে ৫ দিনে ৪ ট্রেন দুর্ঘটনা, অনুসন্ধানে ঊর্ধতন দল

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২১ ২০২০, ১৮:৩৮ | 833 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহে পর পর ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এসেছেন ঊর্ধতন দল। মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সুকুমার বিশ্বাস।

তিনি বলেন, ঢাকা রেলওয়ে হেডকোয়াটার ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলামকে প্রধান করে ৭/৮ জনের একটি দল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঢাকা থেকে ময়মনসিংহে এসেছেন প্রতিনিধি দলগুলোর । দুর্ঘটনার কারন অনুসন্ধানে ওই টিম বর্তমানে গৌরীপুরে আছেন। তবে, কি কারণে বার বার এমন দুর্ঘটনা ঘটছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুসন্ধান চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

সোমবার (২০ জানুয়ারী) বিকার পৌনে চারটার দিকে জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী যাত্রীবাহী জারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন শম্ভুগঞ্জ রেলস্টেশনে লাইনচ্যুত হয়। পরে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন রাত ৮টায় উদ্ধার শেষে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ৫ দিনে চার ট্রেন দুর্ঘটনার কারণে রেলওয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে রেলওয়ের পরিবহন কর্মকর্তা রেজাউল করিমকে প্রধান করে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অপর সদস্যরা হলেন সিগন্যাল বিভাগের কর্মকর্তা সানোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুকুমার রায় এবং এএমআই কর্মকর্তা সাজিদ হাসান নির্জন। এ কমিটি শুক্রবার (১৭ জানুয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে দুর্ঘটনার কারণ খুঁজে পাননি তারা।

এর আগে শনিবার (১৮ জানুয়ারী) দুর্ঘটনার কারণ জানতে ঢাকায় তলব করেন গৌরীপুর রেলওয়ের সিএসএম আবদুল কাদির, পয়েন্টম্যান ইসমাইল হোসেন ও সিগন্যাল খালাসী জেসমুন আরিফ তৌফিককে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET