, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপনে স্মারকলিপি




নাঙ্গলকোটে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপনে স্মারকলিপি

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২০, ২৩:৫৯ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গতকাল মঙ্গলবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় অবস্থিত বিভিন্ন টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। “উপজেলা পর্যায়ে ৩২৯ টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়ে)” শীর্ষক প্রকল্পটি ২১/০১/২০২০ খ্রি. তারিখে একনেক সভায় অনুমোদনের জন্য উপজেলার টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। একই সময় শিক্ষামন্ত্রীকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েস্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান করেন নাঙ্গলকোট কারিগরি ও বাণিজ্য কলেজ,নাঙ্গলকোট সুহৃদ এ,কে কলেজ অব সাইন্স এন্ড টেকনোলজি, নাঙ্গলকোট শিশু কল্যাণ কারিগরি উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট টেকনিক্যাল ইনষ্টিটিউট। ৪র্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে যা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে বলে স্বারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক কর্মচারীদের সাথে উপস্থিত ছিলেন প্রভাষক মো: জাকির হোসেন ভূঁইয়া, প্রভাষক মো: নিজাম উদ্দিন মজুমদার, প্রভাষক জাহাঙ্গীর কবীর, প্রভাষক মো: রকিবুল ইসলাম, নাঙ্গলকোট শিশু কল্যাণ কারিগরি উচ্চ বিদ্যালয়ের সুপার ইঞ্জিনিয়ার মো: মাহবুবুল হক, নাঙ্গলকোট সুহৃদ টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মো: ইকবাল বাহার মজুমদার, হায়াতুন্নবী মানিক প্রমূখ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET