, , ,

শিরোনামঃ-




বাঘায় স্কুল ছাত্রীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২০, ২১:১১ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাঘা উপজেলায় আলো খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার সময় পুলিশ এই লাশ উদ্ধার করেন। আলো খাতুন বাঘা পৌর এলাকার কলিগ্রামের দিনমজুর রোজদার আলীর মেয়ে ও কালিদাসখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এলাকা সুত্রে জানাযায়, আলো খাতুন বৃহস্পতিবার পরিবারের লোকজনের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে উঠে দেখেন তার লাশ ঘরের ফ্যানের সাথে ঝুলছে। পরে পুলিশকে খবর দেয়া হলে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। আলো খাতুনের বাবা রোজদার আলী বলেন, আমার মেয়ে দীর্ঘদিন থেকে পেটের পিড়ায় ভূগছিলো। এই যন্ত্রনা সইতে না পেরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে বাঘা থানা ওসি নজরুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারকে দাফনের অনুমতি দেয়া হয়েছে। এবিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET