, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোহাম্মদপুরের জাফরাবাদ ভোটকেন্দ্রে সাংবাদিকের ওপর হামলা




মোহাম্মদপুরের জাফরাবাদ ভোটকেন্দ্রে সাংবাদিকের ওপর হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ১১:৫৫ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজধানীর মোহাম্মদপুরে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হামলার শিকার হন।

আহত সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমন অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজে কর্মরত। তার বাড়ি সাতক্ষীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য তিনি।

জাফরাবাদের এই কেন্দ্রটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডে পড়েছে। এই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোকন। অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন সংসদ সদস্য সাদেক খানের ভাতিজা রাজেশ খান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET